শুভ জন্মদিন, আমার প্রিয় রাখিমালা! 🌸

আজকের দিনটি তোমার জীবনে দ্বিগুণ আনন্দ আর অনন্য এক অধ্যায়ের সূচনা। একদিকে যেমন তোমার জীবনের আরও একটি সুন্দর বছর পূর্ণ হলো, ঠিক তেমনি আজ থেকেই শুরু হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা।

📝 এইচএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা!
আমাদের ভালোবাসার গানটি শোনো এখানে, গানটি শুনতে শুনতে চিঠিটি পড়বে।
0:00
✉️ খামটির ওপর ক্লিক করে চিঠিটি খোলো...
আমার প্রিয় রাখিমালা,
প্রিয়তমা , বছর, মাস, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব শেষে কিভাবে যেন পেরিয়ে যায় একটি করে বছর। তারপর দুয়ারে এসে উপস্থিত হয় এই মহিমান্বিত দিনটি, যেদিন তুমি এসেছিলে এই কালো সাদার ভূবনে। তাই সেই উপলক্ষ্যতে আরো একটি বছর অতিবাহিত হয়েছে, এবং এসেছে সেই দুটি শব্দ বলার প্রহর, “শুভ জন্মদিন”। এ এক বিরাট কো-ইন্সিডেন্স, যে তোমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক পরীক্ষার শুরুর দিনটিও যেন আজ। জন্মদিনের জন্যে প্রার্থনা আর পরীক্ষার জন্যে শুভকামনা সব মিলে মিশে একাকার হয়ে গেছে। মানুষের জীবন প্রচুর গতিময়, তাই এই বছর পেরিয়ে আরো অনেকগুলো বছর এভাবেই পেরিয়ে যাক, হাসি আনন্দ দুঃখ যেন সব মিশে থাকে জীবনের সাথে। সব যেন ভাগ করে নিতে পারি একসাথে। আমার সাথে তোমার চারতম জন্মদিন অতিবাহিত হচ্ছে, যখন যতটুকু করে পেরেছি চেষ্টা করেছি যেন তোমার মুখে এই দিনটিতে যেন হাসিতে ভরে থাকে। কিন্তু এবার দিনটি সম্পূর্ণ আলাদা। এই জন্মদিনে তাই আমি আল্লাহর কাছে তোমার পরীক্ষা এর ভালো একটা ফল আর ভালো একটা পরিবেশ চাইলাম। যেন প্রতিটি পরীক্ষা তুমি সুন্দর করে, সুস্থভাবে, প্লান মাফিক অতিক্রম করতে পারো। পরীক্ষার এই প্রায় এক মাস আমি একদিন ও তাহাজ্জুদের নামায মিস করবো না তোমার জন্য দোআ করতে, ১৯ তম জন্মদিনে এটাই হোক তোমার জন্যে আমার উপহার। জাগতিক উপহার এবং অন্যান্য আয়োজন আপতত পরীক্ষার জন্যে মূলতবী থাকলো ❤ পরীক্ষার পরে তোমার লাবীব তোমার জন্যে সেই পাগলামিটুকু করবে, ইন শা আল্লাহ। শুভ জন্মদিন আবারো, প্রিয়তমা, আমার সেই নীল বিকেলের রাখিমালা, যার হাত ধরে চলতে শুরু করেছিলাম নতুন এক পথ। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।
ইতি,
তোমার ভালোবাসার মানুষটি ❤️